বাংলাদেশের সেরা ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা
প্রকাশ: ফেব্রুয়ারি ০৬, ২০২৬
বর্তমান সময়ে বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। উচ্চশিক্ষার কথা আসলে স্বাভাবিকভাবেই সবার আগে আসে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নাম। বর্তমানে বাংলাদেশে অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি (যার মধ্যে বেশ কয়েকটিতে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি)।
আজকের এই আর্টিকেলে আমরা বিশ্ব র্যাঙ্কিং (Webometrics/QS) এবং শিক্ষার মান বিবেচনায় বাংলাদেশের সেরা ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো।
১০। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
সেরা ১০ এর তালিকায় চুয়েট অন্যতম। এটি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় পাহাড়তলিতে ১৬৯ একর জায়গাজুড়ে অবস্থিত। ১ সেপ্টেম্বর ২০০৩ সালে এটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়।
- স্থাপিত: ২০০৩ (প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে)
- ধরন: প্রকৌশল
- ওয়েবসাইট: www.cuet.ac.bd
- সংক্ষিপ্ত নাম: চুয়েট (CUET)
৯। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
রাজশাহীর মতিহার থানার তালাইমারিতে ১৫২ একর জায়গায় অবস্থিত রুয়েট প্রকৌশল শিক্ষার জন্য দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। এটি ১৯৬৪ সালে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে এবং ২০০৩ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়।
- স্থাপিত: ১৯৬৪ (কলেজ হিসেবে), ২০০৩ (বিশ্ববিদ্যালয় হিসেবে)
- ধরন: প্রকৌশল
- ওয়েবসাইট: www.ruet.ac.bd
- সংক্ষিপ্ত নাম: রুয়েট (RUET)
৮। খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)
খুলনার গল্লামারিতে ১০৬ একর জায়গায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি সেশনজটমুক্ত এবং অত্যন্ত সুন্দর ক্যাম্পাসের জন্য পরিচিত। ১৯৯১ সালে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়।
- স্থাপিত: ১৯৯১
- ধরন: সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি (সমন্বিত)
- ওয়েবসাইট: ku.ac.bd
- সংক্ষিপ্ত নাম: খুবি (KU)
৭। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম (২১০০ একর)। পাহাড় ঘেরা এই ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
- স্থাপিত: ১৯৬৬
- আয়তন: ২১০০ একর
- ওয়েবসাইট: cu.ac.bd
- সংক্ষিপ্ত নাম: চবি (CU)
৬। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
সাভারের নবীনগরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক পরিবেশ এবং অতিথি পাখির জন্য এটি দেশজুড়ে সমাদৃত।
- স্থাপিত: ১৯৭০
- আয়তন: প্রায় ৭০০ একর
- ওয়েবসাইট: www.juniv.edu
- সংক্ষিপ্ত নাম: জাবি (JU)
৫। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় এটি। ময়মনসিংহে ১২৫০ একর জায়গাজুড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
- স্থাপিত: ১৯৬১
- আয়তন: ১২৫০ একর
- ওয়েবসাইট: bau.edu.bd
- সংক্ষিপ্ত নাম: বাকৃবি (BAU)
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
"প্রাচ্যের কেমব্রিজ" খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে দেশের ২য় বৃহত্তম এবং প্রাচীনত্বের দিক থেকে ২য় পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্থাপিত: ১৯৫৩
- আয়তন: ৭৫৩ একর
- ওয়েবসাইট: www.ru.ac.bd
- সংক্ষিপ্ত নাম: রাবি (RU)
৩। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
সিলেটের কুমারগাঁওয়ে অবস্থিত শাবিপ্রবি বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তথ্যপ্রযুক্তিতে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ সুনাম রয়েছে।
- স্থাপিত: ১৯৮৬
- আয়তন: ৩২০ একর
- ওয়েবসাইট: sust.edu
- সংক্ষিপ্ত নাম: সাস্ট (SUST)
২। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
প্রকৌশল শিক্ষার জন্য বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রতিষ্ঠান হলো বুয়েট। ঢাকার পলাশীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ প্রকৌশলীদের আঁতুড়ঘর।
- স্থাপিত: ১৯৬২ (পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে)
- আয়তন: ৮৩.৯ একর
- ওয়েবসাইট: www.buet.ac.bd
- সংক্ষিপ্ত নাম: বুয়েট (BUET)
১। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
"প্রাচ্যের অক্সফোর্ড" খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।
- স্থাপিত: ১৯২১
- আয়তন: ২৭৫ একর (মূল ক্যাম্পাস)
- ওয়েবসাইট: www.du.ac.bd
- সংক্ষিপ্ত নাম: ঢাবি (DU)
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
শেষ কথা
বিশ্ব র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে আগের চেয়ে উন্নতি করছে। তবে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও মনযোগী হওয়া প্রয়োজন। আমরা আশা করি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শীর্ষ ৫০০ এর মধ্যে স্থান করে নেবে।
Labels: শিক্ষা