বাংলাদেশের সেরা ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
প্রকাশ: ফেব্রুয়ারি ০৬, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক? বাংলাদেশের সেরা ১০টি সরকারি কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত) সম্পর্কে জানতে চান? তাহলে সেরা ১০ কলেজের তালিকা নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার জন্যই।
শিক্ষাক্ষেত্রে আমাদের দেশের তরুণ-তরুণীদের আগ্রহ পূর্বের তুলনায় অনেক বেশি। বর্তমানে আমাদের সাক্ষরতার হার প্রায় ৭৪.৭০ শতাংশ (সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী), যা বলে দিচ্ছে যে বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। যার কারণে আমরা প্রতিবছর ভর্তিযুদ্ধে নামা লাখ লাখ শিক্ষার্থী দেখতে পাচ্ছি।
কিন্তু মাত্র ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় (বর্তমানে সংখ্যাটি বেড়েছে) দেশের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ দিতে পারছে না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর কারণেই এত বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে।
জেনে রাখা ভালো, সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজ রয়েছে। প্রতিটি কলেজেই পর্যাপ্ত আসন রয়েছে। তবে সেরা ১০টি কলেজের তালিকা জানা থাকলে আপনিও দেশের সেরা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন।
পূর্বে আমরা যেমন বাংলাদেশের সেরা ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে আলোচনা করেছিলাম, তেমনি আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা ১০টি সরকারি কলেজের তালিকা বা Best 10 National University Affiliated College List সম্পর্কে জানাতে চলেছি।
বাংলাদেশের সেরা ১০টি সরকারি কলেজের তালিকা (জাতীয় বিশ্ববিদ্যালয়)
বাংলাদেশের সেরা কলেজের তালিকা করতে আমরা বিগত বছরগুলোর ফলাফল, কলেজের ঐতিহ্য, সুযোগ-সুবিধা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে মাপকাঠি হিসেবে ধরেছি।
একনজরে বাংলাদেশের সেরা ১০টি কলেজের তালিকা:
- রাজশাহী কলেজ, রাজশাহী
- সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
- সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
- সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
- কারমাইকেল কলেজ, রংপুর
- সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
- সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
- সরকারি এম.এম কলেজ, যশোর
- সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
- এম সি কলেজ, সিলেট
১. রাজশাহী কলেজ, রাজশাহী
বাংলাদেশের প্রাচীনতম কলেজগুলোর মধ্যে রাজশাহী কলেজ অন্যতম। রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিংয়ে এটি ধারাবাহিকভাবে শীর্ষে অবস্থান করছে।
১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র ভর্তি বন্ধ করা হলেও ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে তা পুনরায় চালু করা হয়েছে।
একনজরে রাজশাহী কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৭৩ সাল
- প্রতিষ্ঠাতা: রাজা হরনাথ রায় চৌধুরী
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: আর সি (RC)
- ওয়েবসাইট: www.rc.edu.bd
২. সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল জেলায় অবস্থিত।
কলেজের প্রধান লাইব্রেরিতে প্রায় ৪০,০০০-এর মতো বইয়ের সংগ্রহ রয়েছে। এখানে পর্যাপ্ত একাডেমিক ভবন, অডিটোরিয়াম এবং বিশাল খেলার মাঠ রয়েছে।
একনজরে ব্রজমোহন (বিএম) কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৮৯ সাল
- প্রতিষ্ঠাতা: মহাত্মা অশ্বিনীকুমার দত্ত
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: বিএম কলেজ
- ওয়েবসাইট: bmcollege.gov.bd
৩. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম সেরা প্রতিষ্ঠান আজিজুল হক কলেজ। প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ এই কলেজের অধ্যাপক ছিলেন। অবিভক্ত বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়েছে।
একনজরে সরকারি আজিজুল হক কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯৩৯ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- সংক্ষিপ্ত নাম: সরকারি আ. হ. কলেজ
- ওয়েবসাইট: www.ahcollege.gov.bd
৪. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
সরকারি এডওয়ার্ড কলেজ ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী ১৮৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।
একনজরে সরকারি এডওয়ার্ড কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৯৮ সাল
- প্রতিষ্ঠাতা: শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- ওয়েবসাইট: www.edwardcollege.edu.bd
৫. কারমাইকেল কলেজ, রংপুর
কারমাইকেল কলেজ দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক কলেজ। লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে এই কলেজের নামকরণ করা হয়। এটি উত্তরবঙ্গের শিক্ষার প্রসারে বিশাল ভূমিকা পালন করছে।
একনজরে কারমাইকেল কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯১৬ সাল
- নামকরণ: লর্ড ব্যারন কারমাইকেল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- অবস্থান: লালবাগ, রংপুর
- ওয়েবসাইট: ccr.gov.bd
৬. সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
খুলনা জেলার দৌলতপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিএল কলেজ নামেই অধিক পরিচিত। ১৯০২ সালে শ্রী ব্রজলাল চক্রবর্তী এটি প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে এটি সরকারীকরণ করা হয়।
একনজরে সরকারি ব্রজলাল (বিএল) কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯০২ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- কলেজের মোট এরিয়া: ৪১ একর
- ওয়েবসাইট: blcollege.edu.bd
৭. সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত।
একনজরে সরকারি আনন্দমোহন কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯০৮ সাল
- প্রতিষ্ঠাতা: আনন্দমোহন বসু
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- ওয়েবসাইট: anandamohangovtcollege.edu.bd
৮. সরকারি এম.এম কলেজ, যশোর
বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের নামে এই কলেজের নামকরণ করা হয়েছে। এটি যশোর তথা খুলনা বিভাগের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান।
একনজরে সরকারি এম.এম কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৯৪১ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- অবস্থান: খড়কি, যশোর
- ওয়েবসাইট: mmcollege.edu.bd
৯. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ১৮৯৯ সালে রাণী ভিক্টোরিয়ার নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। এটি কুমিল্লার প্রাচীনতম এবং অত্যন্ত স্বনামধন্য একটি কলেজ।
একনজরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ২৪ সেপ্টেম্বর ১৮৯৯ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- ওয়েবসাইট: cvgc.edu.bd
১০. এম সি কলেজ, সিলেট
মুরারীচাঁদ (এম সি) কলেজ সিলেট বিভাগের প্রথম এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজ। ১৮৯২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রাকৃতিক পরিবেশ এবং শিক্ষার মান দেশজুড়ে সমাদৃত।
একনজরে এম সি কলেজ:
- প্রতিষ্ঠাকাল: ১৮৯২ সাল
- ধরণ: সরকারি কলেজ
- অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
- অবস্থান: টিলাগড়, সিলেট
- ওয়েবসাইট: mccollege.edu.bd
শেষ কথা
আশা করি, এই আর্টিকেলের মাধ্যমে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেরা ১০টি কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আপনার প্রিয় কলেজ কোনটি বা আপনি কোন কলেজে ভর্তি হতে আগ্রহী, তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Labels: শিক্ষা