ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শিখবেন এবং কেন করবেন?
প্রকাশ: ফেব্রুয়ারি ০২, ২০২৬
ডিজিটাল মার্কেটিং বলতে ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার ও বিপণন করাকে বোঝায়। এটি মূলত সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ইমেইল এবং মোবাইল অ্যাপের মতো ডিজিটাল চ্যানেলগুলো ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর একটি আধুনিক প্রক্রিয়া। একে অনেক সময় অনলাইন মার্কেটিং-ও বলা হয়।
উইকিপিডিয়ার মতে, "ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে পণ্য বা ব্র্যান্ডের প্রচার করা।"
মূলত যেকোনো মার্কেটিং ক্যাম্পেইনে যদি ডিজিটাল মাধ্যম যুক্ত থাকে, তবেই সেটি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করার কথা ভাবছেন অথচ, digital marketing বলতে কি বুঝায় তাই যদি না জানি, তাহলে চলবে কিভাবে!
ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
ব্যবসায় বিক্রি বৃদ্ধির প্রথম শর্তই হলো প্রচারণা। যত বেশি প্রচার করা যায়, তত বেশি পণ্যের বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর এই ডিজিটালাইজেশনের প্রভাব মার্কেটিং ক্ষেত্রেও পড়েছে। যেহেতু ক্রেতারা এখন অনলাইনে বেশি সময় ব্যয় করছে, তাই ব্যবসায়ীদেরও ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে বেশি ঝুঁকতে হচ্ছে। এ কারণেই বর্তমানে ব্যবসায় প্রচারণার সর্বোত্তম মাধ্যম হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বিবেচনা করা হয়।
আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং এখনো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে না জানেন, তাহলে ভবিষ্যতে ব্যবসায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিজিটাল মার্কেটিং কী, ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান স্তম্ভগুলো কী, কীভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায়, কীভাবে এটি কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিন।
ডিজিটাল মার্কেটিং কী | What is Digital Marketing in Bangla
ডিজিটাল মার্কেটিং বলতে ডিজিটাল বা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটকে কাজে লাগিয়ে কোনো পণ্য, সেবা কিংবা ব্যবসার প্রচারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াকে বোঝায়।
আরও সহজ করে বললে, ফেসবুক, গুগল, ইউটিউব, ওয়েবসাইট, ইমেইল ইত্যাদি ব্যবহার করে যখন আমরা আমাদের পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিই, তখন সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।
এখনকার দিনে মানুষ বাজারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে পণ্য কেনার চেয়ে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে পছন্দের জিনিস কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই ব্যবসায়ীরাও এখন অনলাইনের দিকে বেশি ঝুঁকছে।
এই কারণে, বর্তমান সময়ে আপনি যদি ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিংকে গুরুত্ব দিতে হবে।
২০২৬ সালে এসে যদি আপনি এখনও শুধু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ওপর নির্ভর করে থাকেন, তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা আপনার জন্য কঠিন হয়ে উঠবে।
এখানে বলে রাখা দরকার, মার্কেটিং অবশ্যই নিজের পণ্য বা সার্ভিসের জন্য হতে হবে। অন্যের পণ্য বা সেবার প্রচার করলে সেটিকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।
Digital Marketing এর জন্য সেরা ১০ টি মাধ্যম
ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেক ধরনের মাধ্যম, স্তম্ভ বা প্ল্যাটফর্ম রয়েছে। তবে সব প্ল্যাটফর্ম সবার জন্য উপযুক্ত নয়। আপনার ব্যবসার ধরন, পণ্য এবং ব্যবসার পরিধি অনুযায়ী সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনাদের সুবিধার জন্য এই আর্টিকেলে আমরা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মার্কেটিংয়ের ১০টি প্রধান মাধ্যম সম্পর্কে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করেছি।
এক নজরে ডিজিটাল মার্কেটিংয়ের সেরা ১০টি উপায়
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- গুগল অ্যাডস (Google Ads / AdWords)
- ইউটিউব মার্কেটিং
- মোবাইল অ্যাপস মার্কেটিং (Google AdMob)
- কনটেন্ট রাইটিং
- ইমেইল মার্কেটিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- মোবাইল মার্কেটিং
- রি-মার্কেটিং (Remarketing)
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) | Search Engine Optimization
ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো এসইও (SEO)। এসইও-এর কাজ হলো আপনার ওয়েবসাইটকে গুগল, ইয়াহু বা বিং-এর মতো সার্চ ইঞ্জিনে ভালো অবস্থানে নিয়ে আসা।
সহজভাবে বললে, এসইওর মূল লক্ষ্য হলো ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়ানো। সাধারণত মানুষ কোনো পণ্য কেনার আগে গুগলে সার্চ করে সেই পণ্যের দাম, গুণগত মান বা রিভিউ সম্পর্কে জানতে চায়। তখন গুগল তাদের সামনে সেই ওয়েবসাইটগুলোই দেখায়, যেগুলো ভালোভাবে এসইও করা থাকে।
তাই আপনি যদি আপনার ওয়েবসাইটটি ঠিকভাবে এসইও অপটিমাইজ করতে পারেন, তাহলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে দেখাবে। এর ফলে ওয়েবসাইটে ভিজিটর বাড়বে এবং একই সঙ্গে আপনার পণ্য বা সার্ভিসের প্রচারও অনেক বেশি হবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং | Social Media Marketing
ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক মাধ্যমগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা প্রতিদিন যোগাযোগের জন্য যে সব অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইন ইত্যাদি এসবই হলো সোশ্যাল মিডিয়া।
এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যখন কোনো পণ্য বা সার্ভিসের প্রচার করা হয়, তখন সেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
বর্তমানে বিশ্বের প্রায় সব বয়সের মানুষই কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ছোট থেকে শুরু করে বড় সবাই নিয়মিত এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তাই যেকোনো ব্যবসায়ীর জন্য নিজের পণ্য বা সার্ভিস খুব সহজে বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো বয়সের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এটি একটি দারুণ মাধ্যম।
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। যেমনঃ ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, পিনটারেস্ট মার্কেটিং, স্ন্যাপচ্যাট মার্কেটিং ইত্যাদি।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
১. ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং:
এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিনামূল্যে পেজ বা গ্রুপ খুলে নিজের পণ্য বা সার্ভিস শেয়ার করে প্রচার করা হয়। এছাড়াও বিভিন্ন গ্রুপে যুক্ত হয়েও মার্কেটিং করা যায়।
২. পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং:
এক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে অনেক মানুষের কাছে পণ্য বা সার্ভিস পৌঁছে দেওয়া সম্ভব।
গুগল এডস | Google Ads
ডিজিটাল মার্কেটিংয়ে গুগল এডস খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। যেকোনো ওয়েবসাইট বা ব্লগে প্রবেশ করলে আপনি যে বিজ্ঞাপনগুলো দেখেন, তার অধিকাংশই গুগল এডসের মাধ্যমে প্রদর্শিত হয়।
গুগল এডসের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আপনাকে গুগলকে টাকা প্রদান করতে হয়। আপনি নির্দিষ্ট কীওয়ার্ড লক্ষ্য করে গুগল এডসের মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে পারেন। এভাবে টাকা প্রদান করে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আপনার পণ্য বা সেবা প্রচার করা সম্ভব।
ইউটিউব মার্কেটিং | YouTube Marketing
ডিজিটাল মার্কেটিংয়ে ইউটিউব একটি অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম। মানুষ এখন টেলিভিশন দেখার চেয়ে ইউটিউবে ভিডিও দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
ইউটিউবে প্রায় সব ধরনের ভিডিও পাওয়া যায়, এবং যেকোনো সময় নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখা সম্ভব। এই কারণে মানুষ ইউটিউবকে বেশি গুরুত্ব দেয়।
ব্যবসায়ীরাও এই সুযোগটি কাজে লাগিয়ে তাদের পণ্য বা সেবা প্রচার করছেন। ইউটিউবে মার্কেটিং সাধারণত দুইভাবে করা হয়:
- জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে চুক্তি করে তাদের ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করা।
- গুগল এডস (Google Ads) ব্যবহার করে সরাসরি ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেওয়া।
গুগল এডমব | Google AdMob
আজকের দিনে প্রায় সকলের হাতে স্মার্টফোন আছে। মোবাইল ফোন ব্যবহার করেন না, এমন মানুষের সংখ্যা খুব কম। তাই মানুষের সুবিধার জন্য তৈরি হচ্ছে নানা ধরনের মোবাইল অ্যাপস।
মানুষের যেকোনো ধরনের এপসের প্রয়োজন হলে তারা গুগল প্লে স্টোরে যান এবং নিজের পছন্দমতো এপস ডাউনলোড করে নেন। ব্যবসায়ীরাও কিন্তু থেমে নেই। নিজেদের পণ্য প্রমোট করতে তাঁরা মোবাইল এপসগুলোকে বেছে নিয়েছেন।
আপনি এই মোবাইল এপসগুলোতে গুগল এডমবের মাধ্যমে খুব সহজেই নিজের পণ্য প্রমোট করতে পারবেন। এপসগুলিতে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে নিজের ব্যবসার প্রসার ঘটাতে পারবেন খুব সহজেই।
কন্টেন্ট রাইটিং | Content Writing
অনেক সফল ব্যবসায়ীই কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করছে। ধরুন, আপনি যখন কোনো পণ্য কিনতে চান বিশেষ করে মোবাইল ফোন বা ল্যাপটপ, তাহলে আপনি কি করেন? নিশ্চয়ই প্রথমে গুগলে সার্চ করে সেই প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি জেনে নেন, তারপরই ক্রয় করেন।
একই কৌশল আপনি আপনার ব্যবসার জন্যও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার নিজের কোম্পানির নামে একটি ওয়েবসাইট বা ব্লগ শুরু করুন এবং সেখানে নিয়মিত আকর্ষণীয় আর্টিকেল প্রকাশ করুন। ব্লগটি জনপ্রিয় হয়ে উঠলেই অর্ধেক কাজ শেষ।
এরপর আপনি আপনার পণ্যের রিভিউ লিখে সহজেই কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারবেন। এইভাবে কন্টেন্ট রাইটিং ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ও বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে।
ইমেইল মার্কেটিং | Email Marketing
ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইমেইল মার্কেটিং। বর্তমানে ছোট-বড় অনেক কোম্পানি তাদের ব্যবসার প্রসারের জন্য এই প্ল্যাটফর্মের উপর নির্ভর করছে।
ইমেইল মার্কেটিং করার জন্য বিভিন্ন দেশের, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ক্যাটাগরির মানুষদের ইমেইল এড্রেস সংগ্রহ করতে হয়। যে পণ্য বা প্রোডাক্টের মার্কেটিং করা হবে, তার সম্পর্কে ভালোভাবে গবেষণা করে পণ্যের গুণাবলী সুন্দরভাবে তুলে ধরতে হয়। এরপর সংগ্রহকৃত ইমেইল এড্রেসগুলোতে ইমেইল পাঠানো হয়।
এই পদ্ধতিতে নিজের পণ্য প্রমোট করা খুবই কার্যকর। কাস্টমাররা আপনার পণ্যের গুণাবলী দেখে পছন্দ করলে বিক্রি স্বাভাবিকভাবেই বাড়বে।
অ্যাফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটি সিস্টেম যেখানে নিজের কোনো প্রোডাক্ট নয়, বরং অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা হয়। এখানে অন্য কোম্পানির প্রোডাক্টকে আপনার পেইজ, ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করা হয়।
এভাবে অন্যের পণ্য প্রমোট করে যদি বিক্রি সম্পন্ন করতে পারেন, তবে সংশ্লিষ্ট কোম্পানি আপনাকে বিক্রির একটি কমিশন প্রদান করে।
মোবাইল মার্কেটিং | Mobile Marketing
নাম শুনেই নিশ্চয়ই বুঝে গেছেন মোবাইলের মাধ্যমে করা হয় এই মার্কেটিং। বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর ব্যবসার ক্ষেত্রে আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন।
মোবাইল মার্কেটিংয়ে এসএমএস (SMS), এমএমএস (MMS) ছাড়াও আরও বিভিন্ন সুবিধা রয়েছে। এই সুবিধাগুলো ব্যবহার করে আপনি টার্গেট কাস্টমারদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে পারেন এবং নিজের পণ্য কার্যকরভাবে প্রমোট করতে পারেন।
রি-মার্কেটিং | Remarketing
রি-মার্কেটিং বলতে বুঝায় পুনরায় মার্কেটিং করা। এখন প্রশ্ন হতে পারে, কেন পুনরায় মার্কেটিং করা প্রয়োজন?
রি-মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আপনার বিজ্ঞাপন পুনরায় তাদের কাছে পৌঁছানো হয় যারা আগেই আপনার ওয়েবসাইট ভিজিট করেছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার পূর্ববর্তী কাস্টমারদের ট্র্যাক করতে পারবেন। ফলে আপনার পণ্যের প্রচার বৃদ্ধি পাবে এবং বিক্রিও বৃদ্ধি পাবে।
ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
মার্কেটিংয়ের মূল লক্ষ্য সবাই জানেন পণ্য বা সেবার প্রচারের মাধ্যমে বিক্রি বাড়ানো এবং ব্যবসাকে সমৃদ্ধ করা।
আগে মানুষ বাড়ি বাড়ি গিয়ে বা টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করতেন। কিন্তু আজকের দিনে এই প্রচারণা প্রচলিত উপায়ে করা কঠিন এবং ব্যয়বহুল। নতুন বা মাঝারি ব্যবসার পক্ষে লাখ লাখ টাকা খরচ করে টিভি বা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয়।
তাহলে কীভাবে করবেন? এখানে আসে ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে:
- খুব কম খরচে আপনার ব্যবসার প্রচারণা করা যায়।
- সোশ্যাল মিডিয়া ও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছানো সম্ভব।
- সঠিক টার্গেট কাস্টমারকে খুঁজে পাওয়া যায়।
এই সুবিধার কারণে, আজকের যুগে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য হাতিয়ার। চলুন, এবার জেনে নেওয়া যাক এর আরো কিছু সুবিধা।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধা | Advantages of Digital Marketing
১। অল্প খরচ: ডিজিটাল মার্কেটিং চালু করতে খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। তাই ক্ষুদ্র, মাঝারি বা বড় সব ধরনের ব্যবসায়ী সহজেই এই মার্কেটিং ব্যবহার করতে পারেন।
২। কম সময়ে কার্যকর: কম সময়ে প্রচারণা চালানো সম্ভব। অল্প সময়ের মধ্যেই বিজ্ঞাপন সর্বত্র ছড়িয়ে যায়।
৩। সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো যায়: নির্দিষ্ট এলাকা বা ক্রেতার প্রেফারেন্স অনুযায়ী বিজ্ঞাপন টার্গেট করা যায়। ফলে পণ্য বা সার্ভিস সেই গ্রাহকের কাছে পৌঁছে, যিনি প্রকৃতপক্ষে সেটি কিনতে ইচ্ছুক।
৪। ঘরে বসেই ব্যবসা করা সম্ভব: ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে মার্কেটিং করা যায়। অনলাইনে অর্ডার নেওয়া এবং পণ্য বিক্রি করা অনেক সহজ হয়ে যায়।
এই সব সুবিধার কারণে ব্যবসায়ী এবং ক্রেতারা ডিজিটাল মার্কেটিংকে প্রোডাক্ট প্রমোশনের জন্য বেছে নিচ্ছেন।
দিন দিন ডিজিটাল মিডিয়া আরও বিস্তৃত হচ্ছে। বর্তমান সময়ে যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য অপরিহার্য।
ডিজিটাল মার্কেটিং ও ট্রাডিশনাল মার্কেটিং এর পার্থক্য
ট্রাডিশনাল মার্কেটিং নাকি ডিজিটাল মার্কেটিং কোনটি বেছে নিবেন? যদি আপনার মনে এখনো এই দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে এদের পার্থক্য বুঝলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
১। পুঁজির পরিমাণ: ট্রাডিশনাল মার্কেটিংয়ে বেশি পুঁজির প্রয়োজন পড়ে। অপরদিকে, ডিজিটাল মার্কেটিংয়ে কম পুঁজিতেও মার্কেটিং করা সম্ভব।
২। সময়: ট্রাডিশনাল মার্কেটিংয়ে বিজ্ঞাপন প্রচার করতে অনেক বেশি সময় লাগে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রচারণা চালানো যায়।
৩। সিলেক্টিভ গ্রাহক: ট্রাডিশনাল মার্কেটিংয়ে নির্দিষ্ট ক্রেতাদের টার্গেট করা সম্ভব হয় না। ডিজিটাল মার্কেটিংয়ে নির্দিষ্ট বায়ারদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রদর্শন করা যায়।
৪। মার্কেটিং এরিয়া: ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সারা বিশ্বে প্রচারণা করা যায়, ফলে লাভের সুযোগও বেশি।
৫। যোগাযোগ: ডিজিটাল মার্কেটিংয়ে ক্রেতাদের সাথে অনলাইনে সহজে যোগাযোগ স্থাপন করা যায়।
ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করবেন | How to Start Digital Marketing
ইন্টারনেট মার্কেটিং শুরু করার আগে আপনাকে এ সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। কিছু না জেনে এই সেক্টরে ঝাঁপ দেওয়া অনেক সময় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। আপনি চাইলে কাজ শুরু করতে পারেন, তবে প্রস্তুত না হলে সফল হওয়ার সম্ভাবনা কম।
তাই আমি বলব, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করার আগে বিস্তারিত জ্ঞান অর্জন করুন। এভাবে একদিন না একদিন আপনি সফল ব্যবসায়ী হয়ে উঠবেন।
এখন প্রশ্ন হলো, কিভাবে শুরু করবেন?
২০২৬ সালে এসে ডিজিটাল মার্কেটিং শুরু করা আগের চেয়ে অনেক সহজ। নিচে কিছু ধাপ দেওয়া হলো:
- বেসিক ধারণা নিন: প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন শাখা সম্পর্কে জানুন।
- একটি বিষয় বেছে নিন: সব বিষয়ে একসাথে দক্ষ হওয়া কঠিন। প্রথমে SEO বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করুন।
- প্র্যাকটিক্যাল কাজ করুন: একটি ফ্রি ব্লগ সাইট বা ফেসবুক পেজ খুলে নিজের শেখা কৌশলগুলো প্রয়োগ করুন।
- কোর্স ও মেন্টর: শেখার গতি বাড়াতে ভালো কোনো অনলাইন কোর্স বা মেন্টরের সহায়তা নিন।
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সেরা কিছু রিসোর্স:
- গুগল ডিজিটাল গ্যারেজ: গুগলের নিজস্ব ফ্রি কোর্স যেখানে সার্টিফিকেটও পাওয়া যায়।
- ইউটিউব: নীল প্যাটেল (Neil Patel), ব্যাকলিঙ্কো (Backlinko) বা বিভিন্ন বাংলা টিউটোরিয়াল চ্যানেল।
- অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম: Udemy, Coursera বা বাংলাদেশের বহুব্রীহি ও ঘুড়ি লার্নিং।
- ব্লগ: নিয়মিত তথ্য পেতে Neil Patel, HubSpot বা Search Engine Journal-এর মতো ব্লগগুলো পড়তে পারেন।
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যত কি?
দিন দিন ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বলা যায়, সুদূর ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং হবে সফল ব্যবসায়ীদের জন্য অন্যতম বড় এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম।
ট্রাডিশনাল কিংবা প্রথাগত মার্কেটিংয়ে যেখানে অনেক বেশি পুঁজি লাগে, সেখানে ডিজিটাল মার্কেটিংয়ে তেমন একটা পুঁজির প্রয়োজন পরে না।
বর্তমানে তথ্য-প্রযুক্তির এতোটাই উন্নয়ন হয়েছে যে ব্যবসাক্ষেত্রেও এর প্রসার লক্ষ্য করা যাচ্ছে। মানুষ এখন প্রচলিত মার্কেটিং থেকে বের হয়ে Digital Marketing এর দিকে ধাবিত হচ্ছে।
ছোট কোম্পানি থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল কোম্পানি সবাই এখন এই ডিজিটাল মার্কেটিংকেই বেছে নিচ্ছে। বর্তমানে অনেক বড় বড় ব্যবসায়ী এই অনলাইন মার্কেটিং করেই নিজেদের ক্যারিয়ারে সাফল্য অর্জন করছেন।
আপনিও যদি ডিজিটাল মার্কেটিং কে ক্যারিয়ার হিসেবে নিতে চান, এটি আপনার জন্য সময়োপযোগী এবং স্মার্ট সিদ্ধান্ত হবে। বর্তমানে এই সেক্টরের প্রসার এতটাই দ্রুত যে বড় কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটারদের স্থায়ীভাবে নিয়োগ দিচ্ছে। ফলে এই ক্ষেত্রে কাজের অভাব হবে না।
তাছাড়া ডিজিটাল মার্কেটার হতে আপনার কোনো বিশেষ ডিগ্রির প্রয়োজন নেই। শুধু আগ্রহ এবং কিছুটা শেখার মনোভাব থাকলেই আপনি সফলভাবে এই ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
ডিজিটাল মার্কেটিং নিয়ে শেষ কথা
বর্তমানে প্রায় সব ব্যবসায়ীর কাছে ডিজিটাল মার্কেটিং হয়ে উঠেছে জনপ্রিয় এবং পছন্দের একটি বিষয়। তবে শুধু ব্যবসায়ী বললেই ভুল হবে, শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী প্রায় সবাই এটাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছেন।
ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব বেশি টেকনিক্যাল নলেজ বা বিশেষ কোনো ডিগ্রির প্রয়োজন পড়ে না। যেকোনো বিষয়ে ভালো ধারণা থাকলেই চলে। তাই প্রায় মানুষই এটাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন।
আপনিও চাইলে ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কাজে লাগিয়ে নিজের ব্যবসা শুরু করে সফল হতে পারেন। তবে এর জন্য প্রয়োজন প্রচুর ইচ্ছাশক্তি এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সঠিক ধারণা।
আমরা এই আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং কী, এর সুবিধা, চাহিদা, ক্যারিয়ার এবং শেখার উপায়, এছাড়াও ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করছি, ডিজিটাল মার্কেটিং কী, কেন করবেন এবং কিভাবে করবেন এসব সম্পর্কে এখন আপনাদের একটি ভালো ধারণা পেয়ে গেছেন। এছাড়াও, যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে এখনও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।