বাংলাদেশে অনলাইনে বই কেনার সেরা ৫টি ওয়েবসাইট | Online Book Shop BD
প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৬

অনলাইন থেকে বই কেনা এখন অনেক সহজ এবং জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। আগে বই কিনতে লাইব্রেরি বা দোকানে ঘুরতে হতো, কিন্তু এখন ঘরে বসেই কয়েক মিনিটে পছন্দের বই অর্ডার করা যায়। এখন বিভিন্ন অনলাইন বুকশপে বইয়ের রিভিউ দেখা, দাম তুলনা করা এবং নতুন বই খুঁজে পাওয়া খুব সহজ।
যদিও আমরা চাইলে পিডিএফ বই ডাউনলোড করে মোবাইলে পড়তে পারি, কিন্তু হার্ড কপি বইয়ের আলাদা এক অনুভূতি সবসময়ই থাকবে। বইয়ের গন্ধ, পৃষ্ঠা উল্টানোর অনুভূতি, এবং সংগ্রহ করে রাখার আনন্দ এখনো বইপ্রেমীদের কাছে বিশেষ কিছু।
তাই আজকের এই লেখায় আমরা দেখবো বাংলাদেশে অনলাইনে বই অর্ডার করার সেরা ৫টি বিশ্বস্ত ওয়েবসাইট।
বাংলাদেশে অনলাইনে বই কেনার সেরা ওয়েবসাইট
অনলাইনে বই কেনার সবচেয়ে বড় সুবিধা হলো সময় বাঁচানো এবং সহজে বই খুঁজে পাওয়া। বিভিন্ন ক্যাটেগরি, লেখক, এবং প্রকাশক অনুযায়ী বই খোঁজা যায়। এছাড়া অনেক ওয়েবসাইটে ডিসকাউন্ট ও অফারও পাওয়া যায়।
তবে অনলাইনে বই অর্ডার করার আগে বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। নিচে জনপ্রিয় কয়েকটি অনলাইন বুকশপের তালিকা দেওয়া হলো।
অনলাইন বই অর্ডার করার সেরা ৫টি ওয়েবসাইট
১। রকমারি ডট কম (rokomari.com)
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপগুলোর মধ্যে রকমারি ডট কম অন্যতম।
বাংলাদেশে অনলাইনে বই ক্রয়-বিক্রয় করা সম্ভব এটি সফলভাবে প্রমাণ করে দেখিয়েছে রকমারি ডট কম।
এখানে আপনি বিভিন্ন বিষয়, প্রকাশক ও লেখক কেন্দ্রিক বই সার্চ করতে পারবেন। বিভিন্ন ক্যাটেগরি ভিত্তিক আলাদা আলাদা করে বই বাছাই করার সুযোগও রয়েছে।
বইমেলায় প্রকাশিত সকল নতুন বই সবার আগে পৌঁছে দেওয়ার মতো কঠিন কাজটিও রকমারি করে যাচ্ছে বেশ সফলতার সাথে। রয়েছে বেস্ট সেলার বই লিস্টও।
অনলাইনে বই কেনার এই সাইটটির সবচেয়ে আকর্ষণীয় দিক আমার কাছে কাছে যেটি মনে হয়, সেটি হলো গিফট র্যাপিং সুবিধা। অর্থাৎ, আপনি যদি কাউকে বই উপহার দিতে চান, তাহলে প্রাপক একটি ভিন্ন ধরনের র্যাপিং কভার পাবেন, যা সাধারণ ক্রেতার জন্য ব্যবহৃত র্যাপিংয়ের চেয়ে আলাদা। এছাড়া সেখানে মূল্য রশিদও পাঠানো হবে না, যা অনেকের জন্যই স্বস্তিদায়ক।
২। নীলক্ষেত ডট কো (nilkhet.co)
কম দামে বই কেনার জন্য নীলক্ষেত ডট কো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে অনুবাদকৃত বই, আত্মউন্নয়ন ও ক্যারিয়ারবিষয়ক বই, জীবনী ও স্মৃতিচারণ, উপন্যাস, কবিতা, গল্প, ছোটগল্প, প্রবন্ধ, প্রযুক্তি এবং সায়েন্স ফিকশনসহ নানা ধরনের বই পাওয়া যায়।
৩। দারাজ বুক শপ (Daraz Books)
দারাজে এখন বইয়ের আলাদা ক্যাটেগরি রয়েছে। বিভিন্ন সার্টিফাইড সেলার এবং দারাজের নিজস্ব স্টোর থেকে বই কেনা যায়। নতুন সেলার যুক্ত হওয়ায় বইয়ের সংগ্রহও বাড়ছে।
৪। ই বইঘর (eboighar.com)
যাদের প্রায়শই প্রাতিষ্ঠানিক বইয়ের প্রয়োজন হয়, তাদের জন্য সেরা অনলাইন বুকশপ eboighar। এখানে বিভিন্ন একাডেমিক বই, গাইড, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বই, বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষার বই পাওয়া যায়। এছাড়া আইএলটিএস, টোফেল, স্যাট, জিআরই, জিম্যাট, নার্সিং, হোমিওপ্যাথি, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পর্যায়ের প্রয়োজনীয় নানা বইও এখানে পাওয়া যায়।
৫। ওয়াফিলাইফ (Wafilife)
ওয়াফিলাইফ (Wafilife) বাংলাদেশের একটি জনপ্রিয় ইসলামিক অনলাইন বুকশপ। এখানে ইসলামিক বই, কুরআন-হাদিস বিষয়ক গ্রন্থ, তাফসির, সিরাত, আত্মশুদ্ধি ও পারিবারিক জীবনবিষয়ক বইসহ বিভিন্ন ধরনের ইসলামি সাহিত্য পাওয়া যায়। পাশাপাশি ইসলামিক লাইফস্টাইল পণ্যও পাওয়া যায়। নির্ভরযোগ্য প্রকাশনা ও মানসম্মত বইয়ের সংগ্রহের কারণে ধর্মপ্রাণ পাঠকদের কাছে ওয়াফিলাইফ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
অনলাইনে বই কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ওয়েবসাইটের রিভিউ দেখে নিন
- ডেলিভারি চার্জ যাচাই করুন
- পেমেন্ট অপশন চেক করুন
- রিটার্ন পলিসি দেখে নিন
শেষ কথা
অনলাইন বই কেনাকাটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই প্রায় সব অনলাইন বুকশপই বিভিন্ন অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি অনলাইন পেমেন্ট সিস্টেমগুলোও নিয়মিত নানা ধরনের ছাড় ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।
ফলে অনেক ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির চেয়ে বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা বেশি লাভজনক হয়। তবে সেক্ষেত্রে অনলাইনে বই কেনার ওয়েবসাইট অবশ্যই বিশ্বস্ত হওয়া জরুরি।
অগ্রিম পেমেন্ট করে যেন প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়টি মাথায় রেখেই আমাদের আজকের এই অনলাইনে বই কেনার ঠিকানাগুলো নিয়ে আলোচনা। উপরে উল্লেখিত যেকোনো বিশ্বস্ত ওয়েবসাইট থেকে নিশ্চিন্তে বই অর্ডার করুন এবং জ্ঞান অর্জনের যাত্রা চালিয়ে যান।
Labels: শিক্ষা