আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র
প্রকাশ: ফেব্রুয়ারি ০৬, ২০২৬

আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র: পারিবারিক ও আর্থিক অবস্থা সবার সমান হয় না। তাই বলে মৌলিক অধিকার শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না। আর্থিক অনুদানের জন্য স্কুল বা কলেজের প্রধান বরাবর আবেদন করে দরিদ্র তহবিল কিংবা ছাত্র কল্যাণ তহবিল থেকে সহায়তা ও উপবৃত্তি পাওয়া সম্ভব। এছাড়া সরকারিভাবেও শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিশেষ প্রয়োজনে আর্থিক সহায়তা দেওয়া হয়, যার জন্য অনলাইনে আবেদন করতে হয়।
সঠিকভাবে আবেদন পত্র লেখার নিয়ম না জানলে দরখাস্তটি কর্তৃপক্ষের নজরে না-ও আসতে পারে। আজকের আলোচনায় আমরা আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার আধুনিক নিয়ম ও নমুনা দরখাস্ত দেখে নেব, ইন-শা-আল্লাহ।
আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম | Application for Financial Grant
তারিখ: ০৭/০১/২০২৬
বরাবর,
অধ্যক্ষ,
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
মাঝিড়া, বগুড়া।
বিষয়: আর্থিক অনুদানের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণির [বিভাগের নাম] বিভাগের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি গত বার্ষিক পরীক্ষায় [শতাংশ]% নম্বর পেয়ে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। গত এক মাস যাবৎ আমাদের নতুন সেশনের ক্লাস শুরু হলেও [আর্থিক সমস্যার কারণ]-এর কারণে আমি এখনো প্রয়োজনীয় পাঠ্যবই সংগ্রহ করতে পারিনি। ফলে আমার পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষাজীবন চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে আমাকে কলেজ ছাত্র কল্যাণ তহবিল থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে শিক্ষার পথ সুগম করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক,
মোঃ ক
শ্রেণি: দ্বাদশ
আইডি নং: ২০৩**
আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্রের পূর্ণাঙ্গ নমুনা
তারিখ: ০১/০১/২০২৬
বরাবর,
অধ্যক্ষ,
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
মাঝিড়া, বগুড়া।
বিষয়: আর্থিক সাহায্যের জন্য আবেদন।
জনাব,
আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের 'গ' শাখার একজন নিয়মিত ছাত্র। আমি গত বার্ষিক পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমার বাবার আর্থিক অস্বচ্ছলতার কারণে সেশনের প্রয়োজনীয় বইগুলো কেনা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বিজ্ঞান বিভাগের বইগুলো ক্রয় করতে প্রায় ৩০০০ (তিন হাজার) টাকা প্রয়োজন। সঠিক সময়ে বই কিনতে না পারায় আমি ক্লাসের পড়ালেখায় পিছিয়ে পড়ছি।
আরো পড়ুন: প্রতিবেদন লেখার কৌশল
এমতাবস্থায়, আমার শিক্ষা জীবনের ধারাবাহিকতা রক্ষার্থে ছাত্র কল্যাণ তহবিল থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান দিয়ে বাধিত করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক,
মোঃ ক
শ্রেণি: দ্বাদশ
আইডি নং: ২০৩১০
সরকারি আর্থিক অনুদানের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি
বর্তমানে সরকার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে আর্থিক অনুদান প্রদান করে থাকে। এজন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন করতে হয়।
অনলাইনে আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে সাধারণত তিনটি ক্যাটাগরি থাকে:
- শিক্ষার্থীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন
- শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন
- শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের অনলাইন আবেদন
আবেদনের ধাপসমূহ:
- আপনার প্রযোজ্য ক্যাটাগরি নির্বাচন করুন।
- 'আবেদন করুন' বাটনে ক্লিক করে মোবাইল নম্বর ও নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে প্রোফাইল আপডেট করুন।
- আর্থিক সহায়তার কারণ হিসেবে সর্বোচ্চ ৩০০ শব্দের একটি বিবরণ লিখুন।
- প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: প্রত্যয়ন পত্র বা আয়ের সনদ) আপলোড করে সাবমিট করুন।
দ্রষ্টব্য: বর্তমানে এই বছরের সরকারি আবেদনের সময়সীমা শেষ হয়ে থাকলে পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা করুন।
আশা করি, এই নির্দেশিকাটি অনুসরণ করে আপনি সহজেই আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র তৈরি করতে পারবেন। এটি আপনার শিক্ষা জীবনকে এগিয়ে নিতে সহায়ক হবে ইন-শা-আল্লাহ।
Labels: শিক্ষা