সেরা ৫টি ফ্রি অনলাইন এসইও কোর্স | Free SEO Courses
প্রকাশ: ফেব্রুয়ারি ০৬, ২০২৬
ফ্রি এসইও কোর্স: আপনি যদি ব্লগ শুরু করতে চান, তাহলে আপনার জন্য এসইও (SEO) শেখার বিকল্প নেই। যদি ইতিমধ্যে ব্লগিং শুরু করে থাকেন, তাহলে আপনার সাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসার জন্য SEO Course কতটা জরুরি তা নিশ্চয়ই বুঝতে পারছেন।
কিংবা আপনি যদি একজন এসইও এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলেও প্রাথমিকভাবে ফ্রি অনলাইন এসইও কোর্স করে বেসিক নলেজ নেওয়া উচিত।
শুরুতেই পেইড অনলাইন এসইও কোর্স করতে গেলে দেখা যাবে বেসিক না থাকায় কোন কোর্সটি আপনার জন্য উপযুক্ত তা বুঝতে পারবেন না এবং ভুল কোনো কোর্স কিনে ফেলবেন, যা আপনার জন্য হয়তো লাভজনক নাও হতে পারে।
ফ্রি অনলাইন এসইও কোর্স | Free SEO Courses
SEO শিখে আয় করতে কিংবা নিজের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে অনেকেই গুগলে 'best seo course in bangladesh' লিখে সার্চ করছেন। এসইও শেখার জন্য আসলে একজন মেন্টর প্রয়োজন, যার কাছ থেকে সঠিক গাইডলাইন পাওয়া যায়।
পেইড কিংবা ফ্রি যে ধরনের SEO Course-ই করুন না কেন, কোর্স ইন্সট্রাক্টর বা টিচার যদি দক্ষ না হন, তবে শুধু সময় নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
SEO কোর্স কমপ্লিট করার পর যদি সাথে সার্টিফিকেটও পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। প্রথমদিকে কাজ পেতে এসইও কোর্স সার্টিফিকেট বেশ কার্যকরী ভূমিকা রাখে।
তাই আপনার জন্য ফ্রি অনলাইন এসইও কোর্স উইথ সার্টিফিকেট বাছাই করতে সাহায্য করার উদ্দেশ্যেই আমাদের আজকের আয়োজন। তবে এখানে উল্লেখ করা সবগুলো কোর্সের সাথেই ফ্রি সার্টিফিকেট পাবেন না, কিছু ক্ষেত্রে সার্টিফিকেটের জন্য পেইড ভার্সন প্রয়োজন হতে পারে।
১) HubSpot Inbound Marketing Course
Inbound Marketing Course একটি ছোট কিন্তু কার্যকর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কোর্স। HubSpot এই কোর্সটি ফ্রিতে করিয়ে থাকে। বিশেষ করে যারা একদম নতুন, তাদের জন্য কোর্সটি খুব ইফেক্টিভ হবে।
লিঙ্ক বিল্ডিং, টপিক ক্লাস্টার, Building Search Authority এবং হাবস্পট কীভাবে গুগলে #1 Rank করে তাদের সেই অভ্যন্তরীণ এসইও কৌশলগুলো এখান থেকে শিখতে পারবেন।
মোট ১ ঘণ্টার এই কোর্সটিতে কনটেন্ট মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনকে ৩টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। মোট ১৫টি ভিডিও এবং ২ টি কুইজ নিয়ে অনলাইন কোর্সটি সাজানো।
HubSpot ফ্রি এসইও কোর্সটিতে যা পাচ্ছেন:
- আপনার ওয়েবসাইটের এসইও মূল্যায়ন এবং উন্নতিকরণ।
- সার্চ ইঞ্জিনের ফলাফলে প্রথম পৃষ্ঠায় আপনার ওয়েবসাইট নিয়ে আসতে ব্যাকলিঙ্ক তৈরি করার উপায়।
- হাবস্পট ব্লগ টিম গুগলে ১ নম্বর র্যাঙ্ক পেতে যেসব কৌশল অবলম্বন করে।
২) SEMRUSH অন-পেজ ও টেকনিক্যাল SEO কোর্স
এই কোর্সটি আপনাকে শেখাবে কীভাবে ওয়েবসাইটের হেলথ উন্নত করতে এবং মেইনটেইন করতে হয়। Semrush Tools এর সাহায্যে সার্চ ইঞ্জিনের জন্য আপনার ওয়েবসাইটের কনটেন্ট কীভাবে আরও অপ্টিমাইজ করা যায়, তা প্রাক্টিক্যালি দেখতে পারবেন।
ফ্রি অনলাইন কোর্সটিতে অন পেজ এসইও ও অফ পেজ অপ্টিমাইজেশনের উপর অনেকগুলো ভিডিও পাবেন।
Semrush ফ্রি এসইও কোর্সটিতে যা পাচ্ছেন:
- সাইট অডিট।
- Crawlability issue বের করে ফিক্স করা।
- লগ ফাইল অ্যানালাইসিস।
- HTTPS ইস্যু।
- SEO Friendly Content Analysis।
- On-Page SEO ইম্প্রুভ করার উপায়।
৩) Yoast এসইও ট্রেনিং
Yoast হয়তো এসইও প্লাগইন হিসেবেই আপনার কাছে পরিচিত। কিন্তু এর বাইরেও তাদের একাডেমিতে এসইও সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে। তাদের ওয়েবসাইটে বিভিন্ন প্যাকেজে ফ্রি এবং পেইড অনলাইন এসইও কোর্স অফার করা হয়।
ফ্রি এই কোর্সটিতে সার্চ ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে, তারা আপনার ওয়েবসাইটকে কীভাবে দেখে এবং ইয়োস্ট এসইও প্লাগইন আপনাকে ভালো র্যাঙ্ক পেতে কীভাবে সহায়তা করতে পারে, তা জানতে পারবেন।
মানুষ গুগলে কী লিখে সার্চ করে (কিওয়ার্ড), কিওয়ার্ড রিসার্চ ও সিলেক্ট করার উপায় এবং সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করার পদ্ধতি শেখানো হয় এই কোর্সটিতে।
মাঝে মাঝে সার্চ করলে কনটেন্ট এর পাশাপাশি ভিডিও, ছবি বা হেডিং চলে আসে; এগুলোকে বলা হয় রিচ রেজাল্ট (Rich Results)। এই কোর্সে সাইটে রিচ রেজাল্ট সক্ষম করার উপায় জানতে পারবেন। এছাড়াও Crawlability ব্লক হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কেও ধারণা পাবেন।
Yoast ফ্রি এসইও কোর্সে যা থাকছে:
- এসইও কী এবং গুগলের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ।
- নতুনদের জন্য বেসিক এসইও ট্রেনিং।
- ওয়ার্ডপ্রেস Yoast প্লাগইন এসইও ট্রেনিং।
- নতুনদের জন্য WordPress ট্রেনিং।
- Local SEO ট্রেনিং।
৪) SEO ট্রেনিং কোর্স by Moz
Moz এর এই জনপ্রিয় কোর্সটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম Udemy তে পাওয়া যায়। ৩.৫ ঘণ্টার এই ফ্রি কোর্সটির রেটিং ৪.৩। যারা এসইও সম্পর্কে একদমই জানেন না, তাদের জন্য এটি সেরা কোর্স, কারণ এতে একদম বেসিক লেভেল থেকে আলোচনা করা হয়েছে।
এখন পর্যন্ত ২,৬০,০০০ এর বেশি স্টুডেন্ট কোর্সটি সম্পন্ন করেছে, যা Udemy-র অন্যতম জনপ্রিয় একটি কোর্স।
তবে মনে রাখবেন, এই কোর্সে ফ্রি ভার্সনে সার্টিফিকেট পাওয়া যায় না। যদি সার্টিফিকেট খুব জরুরি না হয়, তবে জ্ঞান অর্জনের জন্য এটি সেরা পছন্দ।
Moz এসইও কোর্সটিতে যা থাকছে:
- Understand basics of SEO.
- SEO tips and tricks.
৫) Mangools ফ্রি এসইও কোর্স উইথ সার্টিফিকেট
একজন বিগিনার এসইও লার্নারের জন্য এই কোর্সটি অত্যন্ত সমৃদ্ধ। ৮টি অধ্যায়ে বিভক্ত এই কোর্সটিতে একটি কমপ্লিট এসইও গাইড দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, কোর্সটিতে কোনো ভিডিও নেই; এটি সম্পূর্ণ লিখিত বা টেক্সট ফরম্যাটে সাজানো। এই গাইডটি শেষ করতে গড়ে ১২২ মিনিট সময় প্রয়োজন হয়।
আরো পড়ুনঃ গুগলে ব্লগ র্যাঙ্ক করার উপায় - কার্যকরী ৬ পদ্ধতি
এসইও কোর্স শেষ করার পর একটি টেস্ট দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনি সার্টিফিকেট পাবেন, যা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিংবা ক্লায়েন্ট ডিল করতে আপনাকে সহায়তা করবে।
Mangools এসইও কোর্সটিতে যা থাকছে:
- SEO বেসিক।
- সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে।
- কিওয়ার্ড রিসার্চ।
- কনটেন্ট অপ্টিমাইজেশন।
- অন-পেজ এবং টেকনিক্যাল এসইও।
- ব্যাকলিঙ্ক এবং লিঙ্ক বিল্ডিং।
- অ্যানালিটিক্স ও মেট্রিক্স।
- এসইও টেস্ট + সার্টিফিকেট।
ফ্রি এসইও কোর্স নিয়ে শেষ কথা
অনলাইনে কনটেন্ট নিয়ে সাফল্য পেতে হলে এসইও করার কোনো বিকল্প নেই। বর্তমানে ইংরেজি তো বটেই, এমনকি বাংলা কনটেন্টের ক্ষেত্রেও এসইও না করলে ট্রাফিক পাওয়া অসম্ভব।
তবে শুধু লিখলেই এসইও হয়ে যায় না। একটি সাইট বা পেজ র্যাঙ্ক করানোর জন্য স্টেপ-বাই-স্টেপ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এই বিষয়গুলো রাতারাতি আয়ত্ত করা সম্ভব নয়; এজন্যই একটি ভালো মানের এসইও কোর্স করা জরুরি।
প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট লাইভ হচ্ছে এবং সার্চ ইঞ্জিনগুলো তাদের অ্যালগরিদম আপডেট করছে। প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে এবং নিজেকে আপ-টু-ডেট রাখতে অনলাইন এসইও কোর্সের গুরুত্ব অপরিসীম।
যেহেতু ফ্রি কোর্সগুলোতে রিসোর্স কিছুটা লিমিটেড থাকে, তাই একজন দক্ষ এসইও স্পেশালিস্ট হতে হলে ফ্রি কোর্সের মাধ্যমে বেসিক শেষ করে পরবর্তীতে একটি ভালো Paid SEO Course করার পরামর্শ রইল।
আপনি যদি বিগিনার হয়ে থাকেন, তবে আমার উল্লিখিত ফ্রি অনলাইন এসইও কোর্সগুলো দিয়ে আপনার শেখার যাত্রা শুরু করতে পারেন।
Labels: এসইও