বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস - ফ্রি Bangla Keyword রিসার্চ

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস

বাংলায় ব্লগিং করে ইনকামের পথ চালু হওয়ার সাথে সাথে ব্লগার এবং ব্লগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলা কিওয়ার্ড রিসার্চ করা আবশ্যক। কিন্তু Bangla Keyword রিসার্চ করার জন্য সেরকম ফ্রি টুলস নেই। যেগুলো আছে, নতুন ব্লগাররা প্রাথমিকভাবে খুঁজে পান না। যার কারণে ব্লগিং শুরু করে প্রতিযোগিতায় নামার আগেই খেলা থেকে ছিটকে পরেন। কিন্তু আমরা চাই বাংলায় আরো ব্লগার আগ্রহী হোক, বাংলা ভাষাকে তারা আরো উচ্চস্থানে নিয়ে যাক।

শুধু ব্লগের জন্যই নয়, যেকোনো ওয়েবসাইট Rank করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করা গুরুত্বপূর্ণ। ব্লগের পাশাপাশি ইউটিউব ভিডিও পাবলিশ করার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়।

যেকোনো কনটেন্ট সার্চ ইঞ্জিনে Rank করানোর জন্য কিংবা প্রতিপক্ষের আর্টিকেল পিছনে ফেলে পজিশন নেওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করার বিকল্প নেই। কিওয়ার্ড রিসার্চ করতে না পারলে এসইও অপটিমাইজ আর্টিকেল লেখার নিয়ম অনুসারে লেখা সম্ভব না।

যারা ইংরেজিতে ব্লগিং করেন, তাদের জন্য কীওয়ার্ড রিসার্চ করা অনেক সহজ। পেইড টুলস এর পাশাপাশি অনেক ফ্রি টুলসও রয়েছে। কিন্তু এসব টুলসে বাংলায় কিওয়ার্ড সার্চ করতে গেলে Keyword Not Found কিংবা Invalid Keyword দেখায়।

তবে Bangla Keyword রিসার্চ করার জন্য একেবারেই টুলস নেই তা কিন্তু নয়। এই আর্টিকেলে আমরা বাংলায় কীওয়ার্ড রিসার্চ করার সবচেয়ে ভালো ৪টি টুলস সম্পর্কে জানবো।

বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস

  • Ubersuggest
  • Keyword surfer
  • Google Keyword Planner
  • Keyword Tool

UBersuggest কিওয়ার্ড রিসার্চ টুল

নেইল প্যাটেল এর জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুল হলো Ubersuggest। জনপ্রিয় এই কিওয়ার্ড রিসার্চ টুলটি বেশ সমৃদ্ধ। শুধু কিওয়ার্ড আইডিয়াই নয়, বরং কোনো ওয়েবসাইটের কোন পেজে সবচেয়ে বেশি ট্রাফিক আসছে এবং কোন কোন কিওয়ার্ডে র‍্যাঙ্ক করেছে সেটাও জানা যায়।

আরো পড়ুন:  কিভাবে ব্লগ আর্টিকেল লিখবো 

এছাড়াও কিওয়ার্ড অনুযায়ী কনটেন্ট আইডিয়া পাওয়া যায়। কম্পিটিশন অ্যানালাইসিস, কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক এবং কস্ট পার ক্লিক (CPC) সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়।

টুলটি গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশনে যোগ করেও আরো বেশি ফিচার সুবিধা পাবেন।

তবে ফ্রি ভার্সনে সমস্যা হলো এখানে প্রতিদিন মাত্র ৩টি কিওয়ার্ড রিসার্চ করা যায়। ফ্রি ভার্সন ব্যবহার করতে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। এছাড়া চাইলে আলাদা ব্রাউজার ব্যবহার করে আরও বেশি বাংলা কিওয়ার্ড অ্যানালাইসিস করার সুযোগও পাওয়া যায়।

Keyword surfer

Keyword Surfer একটি গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশন। এটি সম্পূর্ণ ফ্রি একটি বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল। এটি ব্যবহার করতে হলে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে Keyword Surfer এক্সটেনশনটি ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে।

সঠিকভাবে অ্যাক্টিভ করার পর গুগল ক্রোম ব্রাউজার থেকে যেকোনো কিওয়ার্ড লিখে সার্চ করুন। তখন সার্চ বক্সের রিলেটেড কিওয়ার্ডগুলোর পাশে সার্চ ভলিউম দেখা যাবে।

এই টুলের মাধ্যমে কিওয়ার্ড, সার্চ ভলিউম, CPC এবং SD (SEO Difficulty) দেখা যায়। যা লাভজনক কিওয়ার্ড নির্বাচন এবং কম্পিটিটরদের কনটেন্ট কোয়ালিটি বিশ্লেষণের জন্য একটি কার্যকর কিওয়ার্ড রিসার্চ টুল হিসেবে কাজ করে।

Keyword Tool

Keyword Tool একটি জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুল যা প্রায় ৪৭টি ভাষা সাপোর্ট করে। এই টুলটির অন্যতম দিক হলো আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের জন্য ভিন্ন ভিন্ন কিওয়ার্ড রিসার্চ করার সুবিধা।

যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন, তাদের কাছে এটি একটি জনপ্রিয় বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল। কারণ এখানে শুধুমাত্র ইউটিউবের জন্য আলাদাভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করার সুযোগ রয়েছে, যা বেশিরভাগ ফ্রি বাংলা সাপোর্টেড টুলস এ নেই।

ব্যবহার করতে প্রথমে Keyword Tool এর ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর দেশ হিসেবে বাংলাদেশ এবং ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করুন। উপরে লক্ষ্য করলে দেখবেন প্রথমে Google, এরপর YouTube অপশন রয়েছে।

আর্টিকেলের জন্য কিওয়ার্ড বাছাই করতে সাধারণত Google অপশনটিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

কিন্তু ফ্রি ভার্সন রিসার্চ করায় সমস্যা হলো সার্চ ভলিয়্যুম, সিপিসি, কম্পিটিশন দেখা যায় না।

আরো পড়ুন: কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়

গুগল এডওয়ার্ড কিওয়ার্ড প্লানার

এর সম্পর্কে তেমন কিছু বলার নেই, কারণ সবাই আমরা কম বেশি এই টুলস সম্পর্কে জানি। গুগলের নিজস্ব Keyword রিসার্চ টুলস। বিশেষ করে লো কম্পিটিশন কীওয়ার্ড রিসার্চ করার জন্য যথেষ্ট ভালো একটি টুলস।

বিভিন্ন ফিল্টার ব্যবহার করার সুযোগের পাশাপাশি সম্পূর্ণ ফ্রি টুলস হওয়ায় তেমন কোনো বাধাও নেই।

এখানে একটি বিশেষ সুবিধা হলো কয়েকটি দেশ একসাথে যোগ করে রিসার্চ করা যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালি থাকায় এই ফিচারটি বেশ কাজের।

শেষ কথা

কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক টুলস রয়েছে। সম্পূর্ণ একসেস পেতে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। কিন্তু বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখনই পেইড টুলস ক্রয় করা নিশ্চয়ই কোনো লাভজনক উপায় নয়।

উপরে উল্লেখ করা ৪টি টুলসকে যদি আপনি ভালোভাবে সমন্বয় করে রিসার্চ কতে পারেন, তবে বেশ ডিপ এনালাইসিস করাও সম্ভব।

আশা করি আর্টিকেলটি বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস নিয়ে সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছে। আরো ভালো কোনো রিসার্চ টুলস সম্পর্কে জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Labels: এসইও ব্লগিং